বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দল।সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দু’দিনের সফরে সোমবার ঢাকা পৌঁছাবে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি।
চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইইউ দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারপারসন জিন ল্যামবার্ট।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর//এএইচ[/b]