মুক্তিযুদ্ধের ৪২ বছর পর স্বাধীনতার ঘোষক আদালত কর্তৃক নির্ধারণ করা হাস্যকর দাবী করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোন্তফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা না দিলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিন্ন হতো। যারা জিয়ার ঘোষনা নিয়ে অহেতুক প্রশ্ন তুলছে তারা শরনার্থী মুক্তিযোদ্ধা ছিলেন।
মঙ্গলবার বেলা ১১টায় মেজর জলিল মিলনায়তনে স্বাধীনতার ঘোষক-শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন।
ইরান বলেন, বর্তমান জবরদখল সরকার জিয়া পরিবার তথা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানী করছে। খুনের মামলায় ফাঁসীর দন্ডপ্রাপ্ত ও শীর্ষ সন্ত্রীদের ছেড়ে দিয়ে গনতন্ত্রকামী ১৯ দলীয় জোটের নেতা-কমীদের গণগ্রেফতার করছে। শহীদ জিয়ার স্মৃতি বিজরিত বাড়ী থেকে উচ্ছেদ করেছে। জুরুরী সরকারকে দিয়ে তারেক -কোকোদের নির্মম নির্যাতন করে পঙ্গু করেছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার বাইরে রেখেছে।
তিনি বলেন- দেশে গনতন্ত্রের মোড়কে মুক্তিযুদ্ধের চেতনার ডুগডুগি বাজিয়ে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। এখানে সরকার ও বিরোধীদলের জন্য ভিন্ন গনতন্ত্র বিরাজমান। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা রক্ষায় দেশপ্রেমিক জাতিয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম জোরদার করতে হবে।
নগর সভাপতি শামসূ উদ্দীন পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন-লেবার পার্টির মহাসচিব হামিদুল্লাহ আল মেহেদী। বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ খান, শ্রম সম্পাদক মোহাম্মদ আলী, নগর সাধারন সম্পাদক আশরাফ আলী হাওলাদার, শ্যামপুর থানা সভাপতি সাইদ হোসেন, শাহজানপুর থানা সভাপতি আল আমিন প্রমুখ।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
রাজনীতি
জিয়াকে ঘোষক অস্বীকার করা মুক্তিযুদ্ধের বিরোধীতার শামিল
মুক্তিযুদ্ধের ৪২ বছর পর স্বাধীনতার ঘোষক আদালত কর্তৃক নির্ধারণ করা হাস্যকর দাবী করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোন্তফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা না দিলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিন্ন হতো। যারা জিয়ার ঘোষনা নিয়ে





