মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দি অবস্থায় মারা যাওয়া জামায়াত নেতা এ কে এম ইউসুফের লাশের ময়নাতদন্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
রোববার সন্ধ্যায় তার ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান বলেন,তার (মাওলানা ইউসুফ) মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে এ ধরনের হয়। তার দেহের ভেতর অথবা বাইরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]