বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এ শ্রদ্ধা জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আমরা চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক। এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে; এটাই আশা করছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সবাই আমাকে সমর্থন করুক এটাই আমি চাই। উনি (হাজী সেলিম) অসুস্থ হয়ে চিকিৎসা নিতে গেছেন। আমি উনার সুস্থতা কামনা করছি।

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ