হাইকোর্ট মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাইকোর্ট চত্তরে জাতীয়তাবাদী আইনজীবীদের বিক্ষোভ চলাকালে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ছাত্রলীগের এক গ্রুপ ধাওয়া পাল্টা-ধাওয়াসহ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এর জন্য বিচারের দাবি করেছেন তারা।
আইনজীবীরা আরো বলেন, আওয়ামী সরকারের কবর রচনা করেই আমরা ক্ষান্ত হবো।
এমআর/এসএইচ





