ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলী আজগর মাতব্বর আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আলী আজগর মাতব্বর এর মৃত্যুতে গভীর শোক করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, “মরহুম আলী আজগর মাতব্বর এর মৃত্যুতে ঢাকা মহানগরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতীয়তাবাদী রাজনীতির প্রচার ও প্রসারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।
মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে তার অবদান ঢাকা মহানগর বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। মরহুম আলী আজগর মাতব্বর ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ একজন সৎ ও নির্ভিক রাজনীতিবিদ। তিনি ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয় করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপি একজন সুদক্ষ, কর্মতৎপর ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপি একজন জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো, যার শুন্যস্থান সহজে পূরণ হবার নয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুম আলী আজগর মাতব্বর এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এআই
শীর্ষ নিউজ, ঢাকা: ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলী আজগর মাতব্বর আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আলী আজগর মাতব্বর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, “মরহুম আলী আজগর মাতব্বর এর মৃত্যুতে ঢাকা মহানগরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতীয়তাবাদী রাজনীতির প্রচার ও প্রসারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে তার অবদান ঢাকা মহানগর বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। মরহুম আলী আজগর মাতব্বর ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ একজন সৎ ও নির্ভিক রাজনীতিবিদ। তিনি ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয় করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপি একজন সুদক্ষ, কর্মতৎপর ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপি একজন জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো, যার শুন্যস্থান সহজে পূরণ হবার নয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুম আলী আজগর মাতব্বর এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শীর্ষ নিউজ/বিজ্ঞপ্তি/জারিফ





