বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর নিজ বাসভবন ফিরোজায় ঈদ কাটালেন।
ঈদের দিন পরিবারের কয়েকজন সদস্যদের নিয়ে ফিরোজায় কাটান তিনি। দলীয় একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছেন। তবে দেখা হয়নি দলীয় নেতাদের সাথে।
অন্যান্যবার ঈদের দিন বিএনপি চেয়ারপারসনের সাথে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা দেখা করতে গেলেও এবারের ঈদে দলীয় কোনো নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে যাননি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে প্রতিবার ঈদের দিন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা দেখা করতে যান। এমনকি তিনি যখন জেলখানায় ছিলেন তখনো তারা দেখা করতে জেল গেটে গিয়েছিলেন। কিন্তু এবারের ঈদে কোভিড মহামারীর কারণে স্বাস্থ্য সচেতনাতার কথা চিন্তা করে ম্যাডামের সাথে দলীয় নেতাদের সাক্ষাতের কর্মসূচি পালন করা হয়নি।
উল্লেখ্য, কয়েকটা ঈদ বেগম খালেদা জিয়াকে জেলখানায় কাটাতে হয়েছে। পরে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্তি পেয়ে ২০২০ সালের মার্চে গুলশানের বাসভবন ফিরোজায় উঠেন তিনি।
ফিরোজায় উঠার পরে দুটি ঈদ সেখানে কাটান তিনি। তখনো তার সাথে দেখা করেছিলেন দলের স্থায়ী কমিটি। পরে করোনায় আক্রান্ত হয়ে গত ঈদুল ফিতর উদযাপন হয়নি নিজ বাসভবনে। ঈদ কেটেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
এমবি





