মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রত্যাখ্যান করেছে ছাত্রশিবির।

এক যৌথ প্রতিক্রিয়া বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় যে প্রহসনের রায় দেয়া হয়েছে তা ন্যায় বিচারের ইতিহাসকে কলঙ্কিত করেছে। দেশ বিদেশের বিবেকবান কেউ এ রায় মেনে নেবে না। আমরা এ সাজানো রায় ঘৃনা ভারে প্রত্যাখ্যান করছি।'

নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেলোয়ার সিকদারের অপকর্মের দায় আল্লামা দেলাওয়া হোসেন সাঈদীর উপর চাপিয়ে দেয়া হয়েছে।

তারা বলেন, আল্লামা সাঈদীর আইনজীবিরা আদালতে এ প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে রিভিও করবেন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশাকরি রিভিও রায়ে আল্লামা সাঈদী নিঃশর্ত মুক্তি পাবেন। কিন্তু আদালত যদি কোন মহলের প্ররোচণায় আল্লামা সাঈদীর উপর অবিচার করে তাহলে দেশবাসী তা মেনে নিবে না।

কোটি মানুষের প্রাণ প্রিয় নেতার উপর জুলুমের প্রতিবাদ প্রতিরোধ করতে ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

নেতৃবৃন্দ যে কোন প্ররোচণার উর্দ্ধে উঠে ন্যায় বিচারের স্বার্থে আল্লাম দেলোয়ার হোসেন সাঈদীকে নিঃশর্ত মুক্তি দিতে আদালতের প্রতি আহবান জানান।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ