তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে কাপুরুষোচিত আত্মঘাতি সন্ত্রাসী বোমা হামলায় ৩০ জন লোক নিহত ও ৯৪ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

আজ ২১ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “তুরস্কের এ মর্মান্তিক সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই সন্ত্রাসী বোমা হামলার ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।

যারা নিরীহ মানুষকে হত্যা করে তারা মানবতা, সভ্যতা ও ইসলামের দুশমন। এদেরকে রুখতে হবে। আমরা আশা করি তুরস্ক সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তিপ্রদানের ব্যবস্থা করবেন।

এ সন্ত্রাসী বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সেই সাথে তুরস্কেরসরকার ও জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ পাকের দরবারে আহতদের জন্যদ্রুত আরোগ্যকামনা করছি।”

এআই