আজ রাতে জাতীয়তাবাদী মহিলাদলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত আটটায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার টাইমনিউজবিডিকে জানান, দেশের এবং দলের বিভিন্ন বিষয়ে মহিলাদলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বেগম জিয়া বৈঠক করবেন।

উল্লেখ্য, গতকাল ঢাকায় জেলা নেত্রীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন করেছে মহিলাদল।

জারিফ