রাজনীতিক ও পেশাজীবীদের সম্মানে আগামীকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এটি অনুষ্ঠিত হবে।
জোটের কার্যকারিতা নিয়ে গণ্যমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের সময় শরিকদলের এই ইফতার পার্টিতে জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যোগ দেয়া রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
জামায়াত সূত্র জানায়, বৃহস্পতিবার জামায়াতের ইফতার পার্টিতে এবারও প্রধান অতিথি থাকছেন তাদের জোটনেত্রী খালেদা জিয়া। ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনসহ দলটির প্রায় ২০ শীর্ষ পর্যায়ের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দাওয়াত কার্ড পাঠানো হয়েছে জোটের শরিক দল জাতীয় পার্টি (জাফর), কল্যাণ পার্টিসহ দলগুলোর শীর্ষনেতাদের কাছেও।
এমএইচ





