জামায়াত নেতা আতাউর রহমান বলেন- আ‘লীগ হিটলারী কায়দায় দেশ পরিচালনা করছে। নির্যাতন,গুম,খুন,বিচারিক হত্যা কান্ড চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে।
মজলুম মানুষের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সময়ের ব্যবধানে সব কিছুর অবসান হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানার ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে আজ রবিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় একটি মিলনায়তনে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের সভাপতিত্বে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন-দ্বীন কায়েমের কর্মীদেরকে মানুষের ঘরে ঘরে কুরআনের আহবান পৌছিয়ে দিতে হবে, নিজেদেরকে গড়ে তুলতে হবে ইসলামের মডেল হিসেবে।
থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য খন্দকার রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-জামায়াত নেতা আবুল হোসাইন, মোতালেব মিয়া, আব্দুল সাত্তার,আশরাফুল আলম প্রমুখ।
এসএইচ





