বুধবার (৭ সেপ্টেম্বর) আহতদের খোঁজ-খবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুরদিনাজপুর অঞ্চলের টিম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, কোতোয়ালি থানা আমির মো. ফরহাদ হোসেন মন্ডল প্রমুখ। নেতৃবৃন্দ আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও সান্ত্বনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
এমআই





