নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানীয় ২০ দলীয় জোটের জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেল সাড়ে ৩টায় তিনি জনসভাস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত হাজারো নেতা-কর্মী তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। বিএনপি প্রধানও কিছুক্ষণ মঞ্চের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তাদের অভিনন্দন জানান।
সমাবেশে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা ছাড়াও শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত আছেন। জনসভাস্থল বালুর মাঠ এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নেতা-কর্মী-সমর্থকরা ব্যান্ড বাজিয়ে জনসভাস্থল প্রাণবন্ত করে রেখেছে। জনসভা নির্দিষ্ট স্থান ছাড়িয়ে পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বিস্তৃত হয়েছে। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে দুপুর পৌনে ১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।
এমএইচ





