বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।  

তিনি বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত থেকে সিএমএইচে ভর্তি আছেন। তার স্বাস্থের অবস্থা ভালো না। এ কারণে চিকিৎসকরা তাকে হাসপাতালেই থাকতে বলছেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সিএমএইচে যাইনি তবে স্যার সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন।

এমবি