বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজামাত বিশ্ব ইজতেমায় মুসল্লিদের অংশগ্রহণে বাধা দেয়ায় অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

এছাড়া, আগামী ২১ জানুয়ারির মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ।

রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী ওলামা লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয় এবং দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ কর্মসূচি ঘোষণা দেন।

আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, ‘ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হেনেছেন খালেদা জিয়া। তিনি মুসল্লিদের কষ্ট দিয়েছেন। অনেক নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছেন।’

ইউনুস আলী বলেন, আগামী ২১ জানুয়ারির মধ্যে রাজনীতির নামে হরতাল-অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও সহিংসতা বন্ধ না করলে ২২ জানুয়ারি সকাল ১০টায় গুলশানে সমাবেশ করবে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ। এর পর খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তিনি।

ইআর