আগামী ১৫ আগষ্ট স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী (জাতীয় শোক দিবস) যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সোমবার বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

পরে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

দুপুরে রংপুর প্রেসক্লাবের সামন থেকে বিশাল একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান শফি, সহ-সভাপতি এ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, জেলা দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসি, উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান নান্নু, আবু হোসেন, রুহুল আমিন, রেজওয়ান চৌধুরী, সোহেল রানা, রোকনুজ্জামান সাগর, মাহবুব সরকার, খোকন, সোহেল রানা, আল আমিন, মোতালি­ব, তৌহিদ, হাসিব, কবির হোসেন, রতন, নাঈম, লিভেন, মিঠু, ইমরান, প্রমুখ।

এসএইচ