জাতীয়তাবাদি গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে ১৬টি পদে দলের বিভিন্ন পর্যায়ের যোগ্য ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্তদের হাতে দলীয় কাগজপত্র তুলে দেয়া হয়।

এর আগে দলীয় চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে দলের নীতি-নির্ধারণী এক জরুরী বৈঠকে এনডিএম-এর কেন্দ্রীয় ও জেলা-উপজেলা কমিটি গঠন, তৃণমূলের কর্মীসভা এবং জেলা-উপজেলা পর্যায়ে সফর কর্মসূচী নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দলের মহাসচিব এটিএম গেলাম মাওলা চৌধুরীসহ ফোরামের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান নিম্মে উল্লেখিত কেন্দ্রীয় কমিটির ১৬টি পদে নাম ঘোষণা করেন।

ভাইস-চেয়ারম্যান- এনায়েত করিব ও আবু সৈয়দ, যুগ্ম মহাসচিব- আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক-সৈয়দা সাদিয়া মেহ্জাবীন, এ. টি. এম মমতাজুল করিম, নিজাম মোহাম্মদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- আমিরুল ইসলাম নয়ন মুরাদ, সমবায় বিষয়ক সম্পাদক- নুরুল কাদের চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- নুরুজ্জামান হিরা, জহিরুল ইসলাম, হারুন-অর-রশিদ, যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা নুরুল কাদের সিদ্দিকী, যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক- খালিদ ইমতিয়াজ রহমান, নির্বাহী সদস্য- এস কে. সিয়াম আলী।

বৈঠক শেষে দলের মহাসচিব জানান, দলীয় কর্মকাণ্ড, পেশা ও সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক দক্ষতা বিবেচনায় উল্লেখিতদের কেন্দ্রীয় কমিটির যোগ্যতম পদ-পদবীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দিয়েছেন এনডিএম-এর মাননীয় চেয়ারম্যান, তারুণ্যের অহংকার ববি হাজ্জাজ।

আগামী কাউন্সিল পর্যন্ত এ দায়-দায়িত্ব বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে “স্বপ্নের দেশ”-এর ক্যাম্পেইন ম্যানেজার মোমিনুল আমিন কে।(বিজ্ঞপ্তি)

এমবি