বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া। এ উপলক্ষে ১৫ অগাস্ট সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বাতে কেক কাটেন বিএনপি নেতাকর্মীরা। এসময় বিএনপি ও দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি অস্ট্রেলিয়া বেগম জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে মসজিদে মিলাদ মাহফিল এবং কেক কাটার কর্মসূচিও রয়েছে।

ড. হুমায়ের চৌধরী রানা কেক কাটা শেষে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশনেত্রীর ৬৯তম জন্মবার্ষিকী আজ। আমরা এই দিনে তার দীর্ঘায়ু কামনা করছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি। আমরা দোয়া করি- তিনি যেন সুস্থ থেকে এদেশে জনগণের সেবা করতে পারেন। নির্দলীয় সরকারের চলমান আন্দোলনে বিরোধীদলীয় নেত্রীর প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীর কাছে আহবান জানান।

অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব মোঃ রাশেদুল হক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজকে খালেদা জিয়ার জন্মদিনে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামী দিনের সকল আন্দোলনে খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে সরকারে দূরশাসনের জবাব দিতে হবে। প্রবাসেও দলের প্রতিটি কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

জন্মদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক ড.হুমায়ের চৌধরী রানা, অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল হক, যুগ্ন আহবায়ক ব্যারিস্টার নাসিরুল্লাহ, নাফিস আহমেদ, আশরাফুল ইসলাম,

ফরিদ আহমেদ ও সৈয়দ শহীদুর রহমান রঞ্জু, অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মোঃ রাশেদুল হক, যুগ্ন-সদস্য সচিব জয় আহমেদ সুলতান, আরিফুর রহমান, অস্ট্রেলিয়া ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মশিউর রহমান তুহিন ও সহ-সম্পাদক ইসতিয়াক আহমেদ আদনান, জাকির হোসেন, জাতীয়তাবাদী আঈনজীবী সমিতি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জনাব শিবলু গাজী,

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা আবিদা সুলতানা, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক, নিউ সাউথ ওয়েলস যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ও সাধারণ সম্পাদক আবুল কাশেম দীপু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম আলী।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর