নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হলেন সেলিম ওসমান।
বুধবার দুপুর পৌনে চারটায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আনুষ্ঠানিকভাবে সেলিম ওসমানের নাম ঘোষণা করেন।
এর আগে সকালে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন সেলিম ওসমান। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সেলিম ওসমানের ভাই শামীম ওসমান উপস্থিত ছিলেন।
আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে, যাচাই-বাছাইয়ের শেষ দিন ১ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুন।
গত ২৯ এপ্রিল রাতে সংসদ সদস্য নাসিম ওসমান মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়। ৬ মে এ আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
না’গঞ্জ-৫ উপনির্বাচনে জাপা’র প্রার্থী সেলিম ওসমান
নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হলেন সেলিম ওসমান। বুধবার দুপুর পৌনে চারটায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আনুষ্ঠানিকভাবে সেলিম ওসমানের নাম ঘোষণা করেন।





