আজ ০১ মে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২২ জন নেতাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ ০১ মে এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।
তিনি বলেন, তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।
তাই গণগ্রেফতার ও নির্যাতন বন্ধ করে সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আহবান জানান তিনি।
এসএইচ





