পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অ্যামিরেটস এয়ারলাইন্সের ৫৮৪ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

খালেদাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ড. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী খান সপু, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।

এছাড়া, খালেদাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন ঢাকা ও এর ‍আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। খালেদাকে স্বাগত জানিয়ে এবং নিজের নেতার সমর্থনে বিভিন্ন শ্লোগান মুখে ব্যানার-ফেস্টুন হাতে উপস্থিত হন এসব কর্মী।

ওমরাহ পালনে খালেদার সঙ্গে ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, সৌদি বিএনপি নেতা আব্দুর রহমান, আহমদ আলী মুকিব, জাহাঙ্গীর আলম মিন্টু, শহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর