বিশিষ্ট ব্যবসায়ী মিঞা গ্রুপের চেয়ারম্যান মিঞা মোহাম্মদ আবু সালেহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন।

এক যৌথ শোক বার্তায় ঢাকা মহানগরী দক্ষিনের জামায়াত নেতৃবৃন্দ মরহুম মিঞা মোহাম্মদ আবু সালেহ এর ইসলামী আন্দোলন ও সমাজ সেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তারা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।

মরহুম মিঞা মোহাম্মদ আবু সালেহ শনিবার দিবাগত রাত ২টায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তিনি ব্রেন স্টোক করে অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মিয়া মোহাম্মদ আবু সালেহ ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ইসলামের প্রচার ও প্রসারে একজন নিবেদিত প্রাণ মুসলিম হিসেবে ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মরহুমের ১ম জানাজার নামাজ রোববার বাদ আসর রাজধানী ঢাকার ধোলাইপাড়ে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সবুর ফকির সহ স্থানীয় ছাত্র জনতা।

মরহুমের ২য় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি বরগুনায় অনুষ্ঠিত হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এএস