প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরকার জোর করে ছুটিতে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা ১১ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ নয়, সরকার তাকে জোর করে ছুটিতে পাঠিয়েছে।
মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, প্রধান বিচারপতি মাত্র কদিন আগে জাপান ও কানাডা সফর করে এসেছেন। এসব দেশে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও তিনি সেখানে কোনো চিকিৎসা গ্রহণ করেছেন বলে দেশবাসী জানে না। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে এনে সরকার দেশে বাকশাল কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ।
ফখরুল আরো বলেন, ৫ জানুয়ারির একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পরই সরকার গুম-খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধীদলের নেতাকর্মীদেরকে কোনঠাসা করে রাখছে।
তিনি বলেন, সুবিচার পাওয়ার সর্বশেষ ভরসা বিচার বিভাগও এখন স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকার হয়েছে। সরকার এখন দেশে বাকশাল কায়েমের অপচেষ্টায় রত আছে।
এএস





