যুক্তরাষ্ট্র থেকে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠায় পুলিশ।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, “যুক্তরাষ্ট্র থেকে ১৪ জানুয়ারি রাতে ৩১ জন বাংলাদেশি ফেরত আসার তথ্য পেয়েছি। শুধু তারাই নন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসতে বাধ্য হন তারা, যারা অনিয়মিতভাবে সেসব দেশে প্রবেশ করেছিলেন। ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছি।”
শরিফুল হাসান বলেন, সম্প্রতি ইউরোপ সেখানে বৈধ কাজপত্র না থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। তবে এসব বাংলাদেশির দেশে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাও দেয় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশকেও এ বিষয়টি ভাবতে হবে।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নোয়াখালীর মো. নাসির উদ্দিন, রেদুয়ানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম জুয়েল, মো. শহীদ, কুমিল্লার মাসুদ রানা, কিশোরগঞ্জের রুমান উদ্দিন, বরিশালের মো. রিফাত সরদার, সিলেটের সাহমি আহাম্মেদ, গাজীপুরের শরীফ সরকার।
যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজন বাংলাদেশি জানান, প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে ব্রাজিল থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে পাঠায়। তারা জানান, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে।
এমবি





