বিল খেলাপীর অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবিহা নাহারের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে নারী আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
কমিশনের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ মনোনীত সাবিহা নাহার বেগমের কাছে বিটিসিএলের বকেয়া বিলের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। তার কাছ থেকে বিটিসিএল ১১ হাজার ৮৩৫ টাকা বিল পায়।
এছাড়া জাতীয় পার্টি মনোনীত খোরশেদ আরা হকের মনোনয়ন বাতিল হতে পারে বলে জানা গেছে। বিকাল ৫টার মধ্যে তার দাখিলকৃত তথ্যের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার ব্যাপারে তাকে সময় দিয়েছে যাচাই কমিটি। তার কাছে বিটিসিএলের বকেয়া ২ লাখ ২৩ হাজার ৪৮৮টাকা।
এছাড়া আওয়ামী লীগ মনোনীত রিফাত আমিন তার হলফনামায় শত কোটি টাকা আয়ের যে তথ্য দিয়েছে তার আয়কর দেয়ার রিটার্ণ জমা দেয়ার জন্য বিকাল পর্যন্ত সময় দিয়েছে কমিশন।
আইন অনুযায়ী প্রার্থীদের বকেয়া বিল বা ঋণ মনোনয়নপত্র জমা দেয়ার এক সপ্তাহ পূর্বে পরিশোধ করার বিধান রয়েছে।
তফসিল অনুযায়ী সংরক্ষিত আসনের যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ। আগামী ৩ এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চূড়ান্ত মনোনয়নের পর প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
আ' লীগের নারী প্রার্থীর মনোনয়ন বাতিল
বিল খেলাপীর অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবিহা নাহারের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।





