[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ১৮ দলীয় জোটের আন্দোলন- কর্মসূচি সফল করতে বৈঠক করেছেন ঢাকা জেলা ও মহানগরের বিএনপির নেতারা।
শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আব্দুল মান্নন,নারায়ণঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার,সাবেক এমপি এস এ খালেক প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মদিন,২০ জানুয়ারির গণসমাবেশ ও ২৯ জানুয়ারির বিক্ষোভ মিছিলে জনগণের পাশাপাশি দল ও জোটের নেতাকর্মীদের কিভাবে আগামী দিনে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত করা যায়,সে ব্যাপারে বৈঠকে উপস্থিত সকলে মতবিনিময় করেছেন। অতীতের ভুল শুধরে কিভাবে আন্দোলনে বেগবান হওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করেন নেতারা।
রাজনীতি
আন্দোলন সফল করতে ফখরুলের বৈঠক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ১৮ দলীয় জোটের আন্দোলন- কর্মসূচি সফল করতে বৈঠক করেছেন ঢাকা জেলা





