আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল রোববার সকাল ৯টায় পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু হবে। এটি হবে সম্মেলনের মূল পর্ব।
রবিবারের কার্যক্রম হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে।
দুই পর্বে প্রথম দিনের (শনিবার, ২২ অক্টোবর) সম্মেলন হয়েছে। যার প্রথম অংশে ছিল উদ্বোধন এবং বক্তব্য। আর দুপুরে খাওয়ার পর দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলার সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সারাদেশ থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর এতে অংশ নিয়েছেন।
জারিফ





