সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সিপিবি নারী সেল তোবা গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।

বক্তারা তোবা শ্রমিকদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলার বিচার দাবি করেন এবং তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা শনিবারের ধর্মঘটের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

মানববন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু ও সিপিবি নারী সেলের নেত্রী এড.মাকসুদা আক্তার লাইলী প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা,০৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর