দেশব্যাপী গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী ডাঃ শফিকুর রহমান।
২০ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসকল কথা বলেন।
তিনি বলেন,‘মহান স্বাধীনতার মাসে সরকারের জুলুম-নির্যাতন, নিপীড়নে দেশের জনগণ চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছে। প্রতিদিনই গ্রেফাতর করা হচ্ছে বিরোধী দলীয় জোটের শতশত রাজনৈতিক নেতাকর্মীদের। নিখোঁজ, খুন ও গুম প্রতিদিনের সংবাদ শিরোনাম হচ্ছে।'
তিনি আরো বলেন, আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা করা হয়েছে বিরোধী দলীয় জোটের একজন রাজনৈতিক নেতাকে। সাতক্ষীরায় ৩৭ জনসহ সারাদেশে ২ শতাধিক জামায়াত ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে।
শফিকুর রহমান বলেন, সরকার জুলুম, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে রাজনৈতিক আন্দোলন দমনের যে ষড়যন্ত্র করছে, তা দেশের রাজনৈতিক সংকটকে আরো ভয়াবহ করে তুলবে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। জোর করে বন্দুকের জোরে জনগণের কণ্ঠ বন্ধ করার পরিণতি কখনো শুভ হয়নি।
তিনি বলেন, এখনও হবে আমরা দেশব্যাপী গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দেশে শান্তি ফিরিয়ে আনুন।
এআই/





