নারায়ণগঞ্জসহ দেশব্যাপী খুন, গুম, অপহরনের প্রতিবাদে ১৭ মে ডেমরা জনসভার করণীয় নিয়ে প্রস্তুতিমূলক সভা করবে বিএনপি।
বুধবার বিকাল ৪টায় ঢাকা মহানগর বিএনপির ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম টাইমনিউজকে এ তথ্য জানিয়েছেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম উপস্থিত থাকবেন।
বিএনপি ডেমরার জনসভাটি ১৪ নারায়ণগঞ্জে হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে জনসভা করার জন্য অনুমতি দেওয়া হয়নি। পরে ১৭ মে ডেমরায় জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
[b]ঢাকা, এমএইচ,  ১৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]