২০ দলীয় জোটের শীর্ষনেতা ও লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোন্তাফিজুর রহমান ইরান বলেছেন-আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, কেননা শেখ মুজিব কমরেড সিরাজ সিকদারসহ ৩৮ হাজার নেতাকর্মীদের হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। শেখ হাসিনাও গণতন্ত্রের লেবাসে ক্ষমতাসীন হয়ে ফ্যাসিবাদি চেতনায় বাকশাল কায়েমের অপচেষ্টা করছে। হামলা মামলা গ্রেফতার ও গণহত্যা ফ্যাসিবাদি চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ।
শুক্রবার বিকালে রাজধানীর মেজর জলিল মিলনায়তনে লেবার পার্টি ছাত্র ফোরাম আয়োজিত ’শিক্ষাঙ্গনে সন্ত্রাস নৈরাজ্য ও ছাত্র সমাজের করনীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।
তিনি বলেন-সরকার র্যাঙব পুলিশকে ডিজিটাল রক্ষীবাহিনীতে পরিনত করেছে। সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রের কথা আওয়ামী লীগের মুখে মানায় না। তাই আওয়ামী ফ্যাসিবাদ মোবাকেলায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।কেননা ৫২ ভাষা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ ও ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ গণতন্ত্র রক্ষায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে আওয়ামী দুঃশাসন মুক্ত দেশ গড়তে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে আন্দোলন সংগ্রামে শামীল হতে হবে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





