বিশৃঙ্খলা, অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এ দাবিতে আজ জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের প্রার্থী নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে। এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে জোটটি।
স্মারকলিপি দেয়ার আগে ধানের শীষের প্রার্থীদের নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করবে বিএনপির নীতিনির্ধারকরা।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে থাকা ধানের শীষের প্রার্থীরাও অংশ নেবেন। জোট ও ফ্রন্টের শীর্ষ নেতারাও সেখানে থাকবেন।
তবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন থাকবেন না। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে একটি প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশন সচিবালয়ে।
জেড





