‘আইএসের-নামে জামায়াত জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করছে’ বলে নৌ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১ এপ্রিল বণিকবার্তা, ২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন এবং এনটিভির অনলাইন ভার্সনে প্রকাশিত নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মংলা বন্দর পরিদর্শন করতে গিয়ে  ‘আইএসের-নামে জামায়াত জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করছে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী দল। জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জামায়াতের কোন ধরনের সম্পর্ক নেই। বরং সরকারই দেশ পরিচালনায় নিজেদের চরম ব্যর্থতা এবং ভারতের সাথে গোপনে সামরিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর উদ্দ্যেশ্যেই জঙ্গি ও সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে।

রফিকুল বলেন, আমি আশা করছি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন।”

বিজ্ঞপ্তি