ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনের প্রত্যাখান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে আগামীকাল রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০১৭ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল দিয়েছিল। দীর্ঘ বিরতির পর আগামীকাল (০২ ফেব্রুয়ারি) আবারও হরতালের ডাক দিলো জাতীয়তাবাদী এই দলটি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”
আরও পড়ুন: ১০০ বছরের ইতিহাসে এমন সুষ্ঠু নির্বাচন দেখা যায়নি: আওয়ামী লীগ
তামাশার নির্বাচন: মির্জা ফখরুল
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন বছর ১০ মাস ১১ দিন পর আবারও বিএনপি হরতাল পালনের আহ্বান জানালো বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এমবি





