বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

ঢাকা মহানগরীসহ সব মহানগরের থানায় থানায় ও সব জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে।

রাজধানীর নয়াপল্টনে শনিবার দুপুরে যৌথসভা শেষে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভয় দেখিয়ে লাভ নেই। দেশের জনগণ জেগে উঠেছে। যে কোনো সময় সরকারের পতন অনিবার্য। অবিলম্ব খালেদা জিয়ার মুক্তি দিন।

কর্মসূচি সফল করার জন্য নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

এএস