সচেতন না হলে বিএনপি বিলীন হয়ে যেতে পারে কবি ও কলামিষ্ট ফরহাদ মজাহারের এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক পেশাজীবি সমাবেশে ফরহাদ মজহার তার বক্তব্যে বলেন, আদালত অবমাননা সম্পর্কে বিএনপির স্পষ্ট কোনো অবস্থান নেই। দলটি যদি এসব বিষয়ে সচেতন না হয়, তবে বিলীন হয়ে যাওয়া অস্বাভাবিক হবে না। কারণ মুসলীম লীগ, ন্যাপের মতো দল অতীতে বিলীন হয়ে যাওয়ার নজির আছে। এসব দলও অনেক বড় দল ছিলো।
এরপর বক্তব্য দিতে এসে ব্যারিষ্টার রফিকুল ইসলাম ফরহাদের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান যতদিন নেতৃত্বে থাকবেন ততদিন বিএনপি এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকে আশঙ্কা করেছিলেন বিএনপি শেষ। কিন্তু সেটি হয়নি। বরং খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় এসেছে দলটি। এ পর্যন্ত তিনবারের দেশ পরিচালনাও করেছেন খালেদা জিয়া।’
ফরহাদ মজহারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তাই বিএনপি বিলীন হয়ে যাবে, এ ধরণের ভাবনার কোনো অবকাশ নেই।’
রফিকুল ইসলামের এমন বক্তব্য চলাকালীন সময়ে চেয়ার থেকে দাড়িয়ে এর প্রতিবাদ করেন ফরহাদ মজাহার। তিনি বলেন, ‘এভাবে মুখের ওপর কথা বললে আমাদেরকে ডাকেন কেন?’ এ সময় রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আপনি যেভাবে ভাবছেন, আমি সেভাবে বলিনি। আপনি ভূল বুঝছেন।’ পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এরপর রফিকুল ইসলাম আবারো জোর দিয়ে বলেন, ‘বিএনপিকে বিলীন করে দেয়ার কোনো শক্তি নেই। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে।’
রফিকুল ইসলামের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ‘বিএনপি কোনো দিনই নিশ্চহ্ন হবে না। শতকরা ৯৯ভাগ জনগণ বিএনপির রাজনীতি করে। জিয়া যে দর্শন দিয়ে গেছেন এবং খালেদা জিয়ার হাতে যতদিন দলের পতাকা থাকবে ততদিন বিএনপি মাথা উচু করে থাকবে।
গণতন্ত্র পুনরুদ্ধার, আমার দেশ পত্রিকা প্রকাশ, মাহমুদুর রহমানের মুক্তি ও বাক স্বাধীনতা রক্ষার’ দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ এর আয়োজন করে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধূরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ, অধ্যাপক ড. পিয়াস করীম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
মঞ্চে বসেই প্রতিবাদ করলেন ফরহাদ মজাহার
সচেতন না হলে বিএনপি বিলীন হয়ে যেতে পারে কবি ও কলামিষ্ট ফরহাদ মজাহারের এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক পেশাজীবি সমাবেশে ফরহাদ মজহার তার বক্তব্যে বলেন





