দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতি ফরহানুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় বিষয়টি নীলফামারীতে জানানো হয়।
জেলা বিএনপির সদস্য সচিব শাসুজ্জামান জামান বিষয়টি নিশ্চিত করেন। তবে বহিষ্কারাদেশপত্র পাননি বলে জানিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহানুল হক।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপির সদস্য সচিব শাসুজ্জামান জামানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করে জেলা বিএনপি। সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করলেও সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ফরহানুল হক প্রার্থীতা প্রত্যাহার না করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
রাজনীতি
নীলফামারীতে উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতি ফরহানুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত





