সরকারের জুলুম বাংলাদেশ বহন করতে অক্ষম।গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ষষ্ঠ কাউন্সিলে সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কালো দিন কেটে যাবে, সামনে সুদিন আসছে।আপনারা ধৈর্য্য দরুন। সুদিন আর বেশি দূরে নয়। জুলুম-দু:শাসন শেষ হবে। কালো দিন কেটে যাবে।
সন্ত্রাস লুটপাটে দেশ আজ ভয়াবহ রুপ নিয়েছে। এই অযোগ্য ও দূর্নীতি গ্রস্থ সরকারের আমলে দেশে এটিএম বুথ থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রাজকোষ লুন্ঠন হয়েছে।
এসময় তিনি আরো বলেন, আমি পরিবার থেকে বিচ্ছিন্ন, বুকে শত কষ্ট নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
এসটি





