বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই অবৈধ সরকার গুম-হত্যা, খুন, অপহরণ ও হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই তীব্র আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করতে হবে।
সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দেখা করতে আসলে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া ছাত্রদলের উদ্দেশে বলেন, এই অবৈধ সরকারকে হটাতে আন্দোলনের বিকল্প নাই। আন্দোলন চালিয়ে যেতে হবে, তোমরা প্রস্তুতি নাও।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন সাবি,আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা বজলুল করিম, রাজীব আহসান, ওবায়দুল হক নাসির, জাবেদ হাসান, আনোয়ার হোসেন টিপু, কামরুজ্জামান ও জামল হোসেন পাইলট প্রমুখ।
দীর্ঘ প্রায় ৬ মাস কারাভোগের পর সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান হাবিবুর রশিদ হাবিব।
গত বছরের ১৭ই নভেম্বর সরকার পতন আন্দোলন চলাকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ক্ষমতায় টিকে থাকতেই গুম-অপহরণ: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই অবৈধ সরকার গুম-হত্যা, খুন, অপহরণ ও হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই তীব্র আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করতে হবে। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে





