বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এরশাদ হলো খাঁটি বেঈমান-মোনাফেক। তাকে বিশ্বাস করা যায় না। এ জন্য তার দল থেকে লোকজন বের হয়ে আসছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের ষষ্ঠ সম্মেলন ও জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।
তিনি বলেন,উনি কী দূতিয়ালি করবেন? এরশাদ অনেক দুর্নীতি করেছেন,অনেক মানুষ হত্যা করেছেন। তার বিচার হয়নি। তার সব পাপ জমা রয়েছে।
খালেদা জিয়া বলেন,এরাশাদের জাতীয় পার্টি ৩-৪ টুকরা হয়ে গেছে। এরশাদ নির্বাচনের আগে বলেছিলো সে রিজাইন করেছে,মনোনয়ন প্রত্যাহার করেছে। তাহলে সে শপথ নেয় কী করে,প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয় কী করে?
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]