চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ শিবিরকর্মী জসিম উদ্দিন মারা গেছেন।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ ল্যান্স নায়েক আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলার কেরাণীরহাটের পূর্ব পার্শ্বে ছদহা কেউচিয়া স্কুল সড়কে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আনসার ও পুলিশের তিন সদস্যসহ পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ দু‌'জনকে মো. রফিক ও জসিম উদ্দিনকে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কেন্দ্র এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]