আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আজ প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল নিয়ে যে কথা বলেছেন- এটা হাস্যকর ছাড়া কিছু নয়।’
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
হানিফ বলেন, আজকে খালেদা জিয়া বেশকিছু কথা বলেছেন। খালেদা জিয়া বিভিন্ন সময় আন্দোলনে জনগণ কর্তৃক নিগৃহীত হয়ে ডুবন্ত মানুষের মতো খরকুটো ধরে রামপাল ইস্যু নিয়ে ভাসার চেষ্টা করছেন। খালেদা নিজেই নিজের দলকে ডুবিয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এমবিএইচ





