সব দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শেষে ৮ বা ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।
আজ সোমবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের একথা বলেন।
১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে তিন ঘণ্টা সংলাপ হয়। সংলাপ ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আবারও সংলাপে বসতে চেয়ে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ শুরু হবে গণভবনে আগামী বুধবার (৭ নভেম্বর) বেলা ১১টায়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের বৈঠক হয় ২ নভেম্বর গণভবনে।





