পবিত্র ওমরা পালন করতে মদীনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান। তাদের সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ এক মেয়েও রয়েছেন।

স্থানীয় সময় শনিবার দিনগত রাত আনুমানিক সোয়া ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মদীনা আমির মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান তারা।

এর আগে লন্ডন থেকে স-পরিবারে দুবাই আসেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তার মায়ের সঙ্গে একই ফ্লাইটে মদীনায় আসেন তারেক।
এছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর