বিএনপিকে লক্ষ্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ বলেছেন,বিএনপি হচ্ছে পাকিস্তানের এজেন্ট। এবং পাকিস্তানের এজেন্ট হিসেবে যারা কাজ করছে, তাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না।
বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে করা 'সরকার দেশ বিক্রি করে দিচ্ছে' বলে অভিযোগের জবাবে শুক্রবার রাজধানীতে রামকৃষ্ণ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, একাত্তরের পরাশক্তি জামায়াত এবং তাদের দোসর বিএনপি এই চক্ররা মিলেই সরকারকে পতন ঘটানোর জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা এই গুপ্তহত্যাসহ জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।
রামকৃষ্ণ মিশন পরিদর্শন কালে ধর্মীয় গুরু ও পুরোহিতদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা রক্ষায় সরকার সচেষ্ট ও সক্রিয়।
এআই





