বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণে দেশ বর্তমানে গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে। তাই অবৈধ এ সরকারকে অবিলম্বে গণ আন্দোলনের মাধ্যমেই পতন ঘটানো হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লা আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা যুবদল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতীতের সকল স্বৈরাচার শাসকদের জনগণ যেভাবে রাজপথে থেকে বিতাড়িত করেছে, একইভাবে এ সরকারকেও জনগণ ক্ষমতাচ্যুত করবে। দেশের মানুষ রাজপথে ছিল, আগামী দিনেও থাকবে।
এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম ও ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২০ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
অবিলম্বে গণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন:খন্দকার মাহবুব
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণে দেশ বর্তমানে গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে। তাই অবৈধ এ সরকারকে অবিলম্বে গণ আন্দোলনের মাধ্যমেই পতন ঘটানো হবে





