রোববার (২৮ মে) বিকেলে তারা এ আবেদন জানায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম-পরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদনপত্রটি রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো হয়।
আবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি আগামী ৫ জুন ২০২৩ (সোমবার) বিকেলে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে শেষ হবে।
আবেদনে বিক্ষোভ কর্মসূচি সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
এন





