দলের আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে আরও দেড় মাস সময় চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে এ আবেদন করেন।
গত ১৭ জুন দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ দেয় ইসি।
ইসি সচিবের সঙ্গে সাক্ষাত করে সাংবাদিকদের আসাদুল করিম শাহীন বলেন, ‘আমরা আইন অনুসারে ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছি। সচিব না থাকায় তার পক্ষে অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান আবেদন পত্রটি গ্রহণ করেন। সময় বৃদ্ধি করা হবে কিনা এ বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, ‘১৮ কম বয়সীদের নিবন্ধন করা সংবিধান লঙ্ঘন। এ বিষয়ে আমাদের দল গতকাল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। কমিশনের পদত্যাগ চেয়ে ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনও দাখিল করেছি। এখন উনি বিষয়টি দেখবেন।’
এদিকে, রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অতিরিক্ত ১ মাসের সময় চেয়ে কমিশনে আবেদন করা হয়।
এমএইচ





