দেশনেত্রী খালেদা জিয়াএবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (১২ আগস্ট) সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদুল আযহার নামাজ আদায় শেষে কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

দেশের সবাইকে ঈদের শুভেছা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “আমাদের জীবনেও বড় কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়। আজকে সাময়িকভাবে দেশের যে অবস্থা, সে অবস্থায় জাতির কাছে আমাদের আহ্বান এটাই থাকবে, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের প্রতীক, স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক, তাঁর মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “সব বাধা-বিপত্তি কাটিয়ে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেন আমরা যেতে পারি, আল্লাহতালার কাছে সেই দোয়া আমরা চেয়েছি।”

এমবি